, .
সর্বশেষ খবর:
মানবিক সেবার ব্রত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শক্তিশালী সদস্যপ্রার্থী গিয়াস উদ্দিন দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি

মা‌হিয়া‌নের ও‌লিমায়

১৪৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ও‌লিমা বা ওয়া‌লিমা হ‌লো ইসলাম ধ‌র্মে বিবা‌হের পর বরপ‌ক্ষের আয়োজন করা এক‌টি বি‌শেষ প্রী‌তি‌ভোজ অনুষ্ঠান, যা সাধারণত আমা‌দের দে‌শে বৌভাত বা বউভোজ না‌মে প‌রি‌চিত। ইসলা‌মে বি‌য়ের পর বাসর সস্পন্ন হওয়ার পর বরপ‌ক্ষের জন‌্য ও‌লিমা করা সুন্নত।
বস্তুত, এই অনুষ্ঠা‌নের মাধ‌্যমে নবদম্পতির বিবাহ সমা‌জে আনুন্ঠা‌নিকভা‌বে ঘোষণা করা হয় এবং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপ্রতি‌বেশী‌  ও গ‌রিব-দু্ঃখীদের খাওয়া‌নোর মাধ‌্যমে আনন্দ
উপ‌ভোগ করা হয়।
উল্লেখ‌্য, চ‌লিত বছ‌রের ১৮‌ সে‌প্টেম্বর রোজ শুক্রবার দুপুর ২ টার দি‌কে আমার অ‌তি ঘ‌নিষ্ঠজন‌ মোহাম্মদ সো‌লেমান ভাইয়ের দ্বিতীয় ছে‌লে আরিফুল হক মা‌হিয়া‌নের এম‌নি এক‌টি গুরুত্বপূর্ণ সামা‌জিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছিল ব্রাহ্মণবা‌ড়িয়া‌ শহ‌রের মৌলভীপাড়াস্থ ‘স্মৃ‌তি চাইনিজ এন্ড থাই রেস্টু‌রে‌ন্টে’। রেস্টু‌রেন্ট‌টি বেশ সাজা‌নো-‌গোছা‌নো। এর স্টাফরাও খুব চটপ‌টে ও চৌকশ। চ‌লিত বছ‌রের মা‌র্চের‌দি‌কে আমার ছে‌লের বৌভাত অনুষ্ঠানও এখা‌নে ক‌রে‌ছিলাম।
এই ও‌লিমা অনুষ্ঠা‌নে শহ‌রের গন‌্যমান‌্য ব‌্যক্তি, সোলেমানভাইয়ের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা উপ‌স্থিত হ‌য়ে‌ছি‌লেন। অনুষ্ঠা‌নে আপ‌্যায়‌নের ব‌্যবস্থা খুবই চমৎকার ছিল। আম‌ন্ত্রিত অ‌তি‌থিরা সবাই তৃ‌প্তির স‌ঙ্গে মধ‌্যাহৃ‌ভোজ সম্পন্ন ক‌রে‌ছে‌নে।অনুষ্ঠানস্থ‌লে কো‌নো হুলুস্থুল হয়‌নি। সব‌কিছু সুষ্ঠু ও সুন্দরভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে।
এই অনুষ্ঠা‌নে আমিও আমি‌ন্ত্রিত হ‌য়ে অংশগ্রহণ ক‌রে‌ছিলাম। চমৎকৃত বিষয় হ‌লো, এই অনুষ্ঠা‌নে আমা‌রও বেশ ক‌য়েকজন বন্ধু আম‌ন্ত্রিত হ‌য়ে এসে‌ছি‌লেন-দীর্ঘ দিন পর তা‌দের দেখা পে‌য়ে  আন‌ন্দে অ‌ভিভূত হয়ে‌ছি। দিন‌টি আমরা পরমানন্দে উপ‌ভোগ ক‌রে‌ছি। এই অনুষ্ঠা‌নের সা‌র্বিক আয়োজ‌নে আমি মুগ্ধ। সোলেমান ভাইয়ের দ্বিতীয় ছে‌লে মা‌হিয়ান পেশাগতভা‌বে এক‌টি বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে শিক্ষকতা কর‌ছেন। আমি তার পেশাগত ও নব দাম্পত‌্য জীব‌নের সফলতা কামনা কর‌ছি।
খায়রুল আকরাম খান
ব‌্যু‌রো চীফ : deshdorshon.com

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

পুন‌র্মিলন: ৪৩ বছর পর!

মা‌হিয়া‌নের ও‌লিমায়

Pin Up Casino Onlayn Azərbaycan