, .
সর্বশেষ খবর:
মানবিক সেবার ব্রত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শক্তিশালী সদস্যপ্রার্থী গিয়াস উদ্দিন দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি

পুন‌র্মিলন: ৪৩ বছর পর!

১৩৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

১৯৭৩ সাল। আজ থে‌কে ৫৩ বছর আগে আমরা তখন বাংলা‌দেশ রেলও‌য়ে সরকা‌রি উচ্চ‌বিদ‌্যালয়, আখাউড়ায় চতুর্থ শ্রেণি‌তে প‌ড়ি। তখন থে‌কেই আমার আর শ‌হিদুল আমিন খোক‌নের বন্ধু‌ত্বের শুরু। আমরা দুজ‌নেই থাকতাম আখাউড়া রেলও‌য়ে সরকা‌রি প‌শ্চিম কলোনী‌তে, আমাদের বাসার দূরত্ব ছিল মাত্র ৫ মি‌নি‌টের হাঁটার পথ। খোক‌নের ছোট ভাই ম‌ফিজুল আমিন মিন্টুর সা‌থেও আমার গভীর বন্ধুত্ব ছিল।

আমা‌দের এই সম্প‌র্কের বাঁধনটা কেবল খোকন আর আমার ম‌াঝেই আট‌কে ছিল না, তা ছড়ি‌য়ে ছিল আমা‌দের দুই প‌রিবা‌রের প্রতি‌টি মানু‌ষের মা‌ঝে। খোকনের বড় ভাই রুহুল আমিন ভাই আর আমার বড় ভাই মোহাম্মদ শামসুল আবরার খান ছি‌লেন সমবয়সী। খোক‌নের মেজভাই নুরুল আমিন নুরু ভাই ছি‌লেন আমার মেজভাই মোহাম্মদ নূরুল আফছার খা‌নের সহপা‌ঠী  ও‌ খেলার সাথী।  এমন‌কি খোক‌নের ছোট বোন পেয়ারা বেগম ম‌নিও ছিল আমার ছোট বোন না‌ছেরা বেগম বেবীর সতীর্থ। যেন এক সু‌তোয় বাঁধা ছিল দু‌টি প‌রিবার!
খোক‌নের বাবা শ্রদ্ধেয় জবা‌য়েদ উল্লাহ সা‌হেব ছি‌লেন বাংলা‌দেশ রেলও‌য়ে সিগন‌্যাল বিভা‌গের আখাউড়া অঞ্চ‌লের টেক‌নি‌শিয়ান আর আমার শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ শম‌সের খান সা‌হেব ছি‌লেন বাংলা‌দেশ রেলও‌য়ে প্রকৌশল বিভা‌গের আখাউড়া অঞ্চ‌লের প্রধান অ‌ফিস স‌চিব। চমৎকৃত ব‌্যাপার হ‌লো তা‌দের উভ‌য়ের মধ্যেও বেশ সখ‌্যতা ছিল!
আমা‌দের শৈশ‌বের সেই সোনালী‌ দিনগ‌ু‌লোর আন‌ন্দের বড় একটা অংশ জ‌ু‌ড়ে ছি‌লেন আব্দুল হক ভাই(সানু আপার স্বামী)। তি‌নি‌ ছি‌লেন সবার ‘কমন দুলাভাই’। দুলাভাই খুবই রসিক প্রকৃ‌তির মানুষ ছি‌লেন। আমা‌দের‌কে চমৎকার চমৎকার রসাত্মক গল্প শোনা‌তেন। দুলাভাই যখনই আখাউড়ায় পা রাখ‌তেন, তখন  আমা‌দের মা‌ঝে  আড্ডা, ঘোরাঘু‌রি ও আমোদ-প্রমো‌দের ধুম প‌ড়ে যেত। তি‌নি আমা‌দের‌কে আগ‌লে রে‌খে এদিক-‌সে‌দিক ঘুর‌তে নি‌য়ে যে‌তেন এবং আমা‌দের প্রিয় খাবারগু‌লো খাওয়া‌তেন। সেই মধুর দিনগু‌লোর সুবা‌দেই আমা‌দের দুই প‌রিবা‌রের ম‌ধ্যে যে নি‌বিড় আন্ত‌রিকতা তৈ‌রি হ‌য়ে‌ছিল তা আজও আমা‌দের মনে এক অন‌্যরকম দোলা দেয়।
আমা‌দের প্রা‌ণের স্কু‌লের  ঠিক প‌শ্চিম-দ‌ক্ষিণ পা‌র্শ্বে খোকন‌দে‌র একটা টং দোকান ছিল। সেই দোকান‌কে ঘি‌রে আমা‌দের কত শত শত স্মৃ‌তি! তখনকার দি‌নে রেলও‌য়ে ক‌লোনীর আশপা‌শে তেমন কোনো দোকানপাট ছিল বল‌লেই চ‌লে। ত‌বে স্কু‌লের পূর্ব-দ‌ক্ষিণ পা‌র্শ্বে ছোটআকা‌রের খরমপু‌রের গে‌ালজার খা‌দে‌মের এক‌টি মোদী দোকান ছিল, প্রায় সময়ই সেখা‌নে তেমন মালপত্র পাওয়া যেত না । ওই দোকা‌নের বাম পা‌শে ছিল র‌মে‌শের ইস্ত্রিঘর ও মান্নান স‌্যা‌রের হো‌মি‌ওপ‌্যাথীক ঔষ‌ধের দে‌াকান।  অপর‌দি‌কে খোকন‌দের দোকান‌টি সব সময়  মালপ‌ত্রে প‌রিপূর্ণ থাকত  এবং সবার নজরকাড়‌তো। তাই ‌খোকন‌দের দোকান‌টি  বেশ জমজমাট থাকত আর খুব ভা‌লো চলত। ত‌বে আমা‌দের জন‌্য সেই দোকা‌নের আকর্ষণ ছিল অন‌্য জায়গায়। সে‌খা‌ন থে‌কে যে‌কো‌নো জি‌নিস কেনার‌ ক্ষে‌ত্রে আমা‌দের পু‌রো বন্ধুমহ‌লের জন‌্য ছিল‌ বি‌শেষ ছা‌ড়ের ব‌্যবস্থা! বন্ধুর দোকান থে‌কে সেই বি‌শেষ সু‌বিধা পাওয়ার আনন্দ আর গর্ব তখনকার সম‌য়ে আমা‌দের কা‌ছে ছিল রাজকীয় কো‌নো অনুভূ‌তিন চে‌য়ে কম কিছু নয়। সেই ফে‌লে আসা দিনগু‌লো‌তে খোকন ও তাঁর প‌রিবারবর্গ নি‌য়ে র‌য়ে‌ছে এধর‌নের অসংখ‌্য স্মৃ‌তি, যা আজও অম্লান।
খোক‌নের মা‌য়ের কথা(খালাআম্মা) আজ খুব ম‌নে পড়‌ছে। খালাআম্মার নাম ছিল মোছাম্মদ সা‌য়েরা বেগম। সদা হাঁ‌সিমু‌খে থাক‌তেন। তা‌কে কখ‌নো রাগ কর‌তে দে‌খি‌নি। বাসায় গে‌লে এটা-ওটা খাওয়া‌তেন আর কা‌জের অবস‌রে পুরা‌নো কিচ্ছা-কা‌হিনী খুব চমৎকারভা‌বে বল‌তেন। গ‌ল্পের ফাঁ‌কে ফাঁ‌কে পান‌খে‌তেন। খালাআম্মা আমা‌কে একদম নি‌জের সন্তা‌নের ম‌তো স্নেহ কর‌তেন। ওনা‌দের বাসায় প্রতি‌দিন ৪-৫ ঘণ্টা কাটাতাম; কো‌নোদিন না গে‌লে খালাআম্মা লোক পা‌ঠি‌য়ে বাসায় ডে‌কে নি‌তেন এবং মন খুশী করার জন‌্য নিজ হা‌তে  পিঠা বানি‌য়ে খাওয়া‌তেন! ১৯৮৮ সা‌লে খালু সাহেব এবং ১৯৯১ সা‌লে আমা‌দের সেই মমতাময়ী খালাআম্মা পৃ‌থিবী‌কে বিদায় জা‌নি‌য়ে‌ছেন। উনা‌দের দু’জন‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে পাশাপা‌শি সমা‌হিত করা হ‌য়ে‌ছে। ওনাদের আদরমাখা স্মৃ‌তি আমি কো‌নো‌দিনই ভুল‌বো না।
১৯৮৩ সা‌লের দি‌কে খোক‌নের বাবা চাক‌রি থে‌কে অবসর নেওয়ার পর ওরা চ‌লে যায় চাঁদপু‌রের ফ‌রিদগঞ্জ উপ‌জেলার শা‌সিয়ালী গ্রা‌মে। আর তার এক বছর পর আমার বাবা চাক‌রি থে‌কে অবসর নি‌লে আমরা ব্রাহ্মণবা‌ড়িয়ায় চ‌লে আসি। এরপর দীর্ঘ ৪৩ বছর আমা‌দের আর কো‌নো যোগা‌যোগ ছিল না। অ‌নেক চেষ্টা ক‌রেও বাল‌্যবন্ধু খোকন‌কে খু‌ঁজে পাইনি।
অব‌শে‌ষে দা‌য়িত্ব দিলাম আমা‌দের আরেক সহপাঠী মোহাম্মদ জাহাঙ্গীর আলম‌কে, যে বর্তমা‌নে আখাউড়া‌তে স্থায়ীভা‌বে থা‌কে। দীর্ঘ চেষ্টার পর লুৎফুর রহমান না‌মের এক‌ রেলও‌য়ে ট্রেন ড্রাইভার ভাইয়ের(যাঁর বা‌ড়ি খোকন‌দের পা‌শের এলাকা ইসাপুরায়) মাধ‌্যমে খোক‌নের সন্ধান মে‌লে।
গত ৬ অ‌ক্টোবর(২০২৬) বি‌কে‌লে আমি যখন কোম‌রের তীব্র ব‌্যথার কার‌ণে ব্রাহ্মণবা‌ড়িয়া সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন, ডাক্তার সা‌হেব আমা‌কে কড়াভা‌বে ১৫ দি‌নের সম্পূর্ণ বেড‌রে‌স্টে থাকার নি‌র্দেশ দি‌লেন। ঠিক তখনই মোবাইলে জাহাঙ্গী‌রের ফোন-“আকরাম, খোকন এইমাত্র চাঁদপুর থে‌কে আখাউড়ায় এসে‌ছে!”
মুহূ‌র্তের ম‌ধ্যে শরী‌রের সব ব‌্যথা যেন উধাও হ‌য়ে গেল। চি‌কিৎস‌কের সব উপ‌দেশ উপেক্ষা ক‌রে, প‌রের দিন অথার্ৎ ৭ অ‌ক্টোবর সকাল ৮ টায় সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিকশা নি‌য়ে এক ঘণ্টার ম‌ধ্যে ছু‌টে গেলাম আখাউড়ায়। জাহাঙ্গীরের বাসায় তালা ঝুলাতে দে‌খে অ‌নেক খোঁজাখুঁ‌জির পর খোকন‌কে যখন‌ দেখলাম-প্রথ‌মে চিন‌তেই পা‌রি‌নি! মুখভ‌র্তি পাকা চুল, মাথার বে‌শিরভাগ অং‌শের চুল ঝ‌রে প‌রে‌ছে, চামড়ায় ভাজ প‌রে‌ছে, ধবধ‌বে সাদা পায়জাম-পাঞ্জাবী পরা বয়‌সেরছাপ। কিন্তু বেশ কিছুক্ষণ গভীরভা‌বে তাকা‌নোর পর‌ নিশ্চিত হলাম-এ তো আমা‌দের সেই হা‌রিয়ে যাওয়া খোকন!
পরস্পর‌কে জ‌ড়ি‌য়ে ধরলাম ব‌ুক ভাঙা আলিঙ্গ‌নে। চো‌খের কো‌ণে তখন আনন্দের জল। আমরা যেন মুহূ‌র্তেই ফি‌রেছিলাম ৪৩ বছর আগের সেই সোনালী শৈশ‌বে। সব‌চে‌য়ে কাকতালীয় ও সুন্দর বিষয় হ‌লো, আমা‌দের দেখাটা হ‌লো আমা‌দের সেই প্রিয় বিদ‌্যাপী‌ঠ প্রাঙ্গ‌ণে, যেখান থে‌কে আমা‌দের বন্ধু‌ত্বের গল্প শুরু হ‌য়ে‌ছিল।
এরপর খোকন‌কে সা‌থে নি‌য়ে আমা‌দের স্মৃ‌তি‌বিজ‌ড়িত  খরমপু‌রের ব্রিজমোড়, কুমাড়প‌াড়া ক‌লোনী,প‌শ্চিম ক‌লোনী ও পূর্ব ক‌লোনী‌তে  ঘু‌রে ঘু‌রে স্মৃ‌তিচারণ কর‌তে লাগলাম। বিষা‌দের সা‌থে লক্ষ‌্য করলাম, “প্রতি‌টি ক‌লোনীর চার‌দি‌কে সুনসান নীরবতা । এক সময় যেখা‌নে লো‌কে  লো‌কেরণ‌্য ছিল, আজ সেখা‌নে জনমানবহীন অবস্থা বিরাজ  কর‌ছে! এমন নির্জন প‌রি‌বেশ দে‌খে মনটা খারাপ হ‌য়ে গেল।” এইদি‌কে একে একে আমা‌দের আড্ডায় যোগ দিল বন্ধুবর জাহাঙ্গীর আলাম, ক‌লোনীর ছোট ভাই সে‌লিম ও বাবুল। আড্ডা যেন আর ফুরা‌তেই চায় ন‌া। আমা‌দের জমজমাট আড্ডার স্থান ছিল প‌শ্চিম ক‌লোনীস্থ লো‌কো রা‌নিং রু‌মের‌ বিপরীত দি‌কে অব‌স্থিত রেললাইনের প‌শ্চিম পা‌শের এক‌টি টিন‌সেড ঘ‌রের চা‌য়ের দোকা‌নে। এই  দোকান‌টির লাগোয়া দ‌ক্ষিণ পা‌শেই ছিল মোবারকের বিখ‌্যাত গরুর দু‌ধের চা‌য়ের দোকান, যার এখন কো‌নো অ‌স্তিত্বই নেই! একসময় শুধু মোবার‌কের দুধ চা খে‌তে এখা‌নে অ‌নেক লোকসমাগম হ‌তো।
আমা‌দের এই প্রাণবন্ত আড্ডায়  জান‌তে পারলাম, খোকন দীর্ঘ ১৫ বছর সৌদি আরব ও বাহরাইনে ছিল। বর্তমা‌নে সে দুই পুত্র ও এক কন‌্যাসন্ত‌া‌নের জনক এবং ফ‌রিদগঞ্জ উপ‌জেলার ‘পা‌টোয়ারী বাজা‌রে’ সুনা‌মের সা‌থে ব‌্যবসা কর‌ছে।

ছবিতে বাম দিক থে‌কে: বে‌লাল হো‌সেন বাবু্ল, শ‌হিদুল আমিন খোকন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সে‌লিম ও আমি খায়রুল আকরাম খান

লক্ষ‌্য করলাম, দীর্ঘ ৪৩ বছর পর আমা‌দের একসা‌থে পে‌য়ে খোকন এতটাই অ‌ভিভূত ও উল্লা‌সিত হ‌য়ে‌ছিল যে তার চো‌খের কো‌ণে যেন আন‌ন্দের জল চিক‌চিক কর‌ছিল। সে আমা‌দের সবাইকে একসা‌থে অন্তত ১০-১২ দি‌নের জন‌্য তাঁর প্রা‌ণের শহর চাঁদপুরে বেড়া‌নোর জন‌্য বারবার আকু‌তি মিন‌তি জান‌চ্ছিল। তাঁর ক‌ন্ঠে ছিল এক অদ্ভুত মায়া। সে বারবার বল‌ছিল, “‌তোমরা আমার এখা‌নে এলে দেখ‌তে পা‌বে সা‌রি সা‌রি না‌রি‌কেল আর সুপ‌া‌রি গা‌ছের সবুজ পাতার দোলা, দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত আর মি‌ষ্টি আখের ক্ষেত। তোমা‌দের নি‌য়ে যা‌বে‌া মেঘনা, ডাকা‌তিয়া আর পদ্মা নদীর সেই বিখ‌্যাত সঙ্গমস্থ‌লে-‌যেখা‌নে তিন নদীর মিলন এক অপূর্ব ত্রিমোহনা তৈ‌রি ক‌রে‌ছে। আর খুব ভো‌রে নদীর বু‌কে‌ জে‌লেদের রূপসী ইলিশ ধরার সেই অপরূপ দৃশ‌্য দেখ‌লে চোখ জুড়ি‌য়ে যা‌বে। বিশ্ব‌াস ক‌রো, একবার সেখা‌নে গে‌লে তোমা‌দের আর এই যা‌ন্ত্রিক শহরে ফি‌রে আস‌তে মন চাইবে না।” তাঁর মন্ত্রম‌ুগ্ধ কথাগু‌লো শু‌নে আমা‌দের সবার মা‌ঝে চাঁদপু‌রে খোকন‌দে‌র গ্রা‌মের বাড়ি‌তে যাওয়ার স্পৃহা‌ বে‌ড়ে যায়। অতঃপর এই আনন্দমুখর আড্ডায় খোকন‌কে কথা দিলাম, সময়-সু‌যোগ ক‌রে আমরা সবাই  চাঁদপুর যাব। আমরাদের আড্ডা যখন তু‌ঙ্গে, ঠিক তখনই ঘ‌ড়ির কাঁটা ২ ট‌া ছুঁই ছুঁই। কখন যে সকাল গ‌ড়ি‌য়ে দুপুর হ‌তে চলল, আমরা টেরই পেলাম না
এরপর একে একে আমরা লো‌কো‌সেড, বড়বাজার,লালা বাজার, রাধানগর, স্টেশন ক‌লোনী, সড়ক বাজার, রেলও‌য়ে স্টেশন এবং মস‌জিদপাড়ায় ঘোরাঘু‌রি সম্পন্ন ক‌রে মালদার পাড়াস্থ বন্ধুবর জাহাঙ্গী‌রের বাসায় পৌঁ‌ছি ঠিক দুপুর তিনটার দি‌কে এবং সেখা‌নে আনন্দমুখর প‌রি‌বে‌শে মধ‌্যাহৃ‌ভোজ সস্পন্ন ক‌রি। অতঃপর শুরু হ‌য় আমা‌দের জম‌পেশ আড্ড‌া। এই হাঁসি-ঠাট্টার আড্ডা চ‌লে বি‌কেল পর্যন্ত।
বলাবাহুল‌্য, আমা‌দের সোনালী শৈশ‌বের সময়কার ত‌ুমুল ব‌্যস্ত এসব জায়গা বি‌শেষ ক‌রে লো‌কো‌সেড ও রেলও‌য়ে হাসপাতা‌লের নীরবতা কিংবা প‌শ্চিম ক‌লোনীর মোবার‌কের সেই বিখ‌্যাত গুরুর দুধের চা‌য়ের দোকা‌নের বর্তমান শূন‌্যতা আমা‌দের ম‌নে  কিছুটা বিষাদ ও হতাশার ছোঁয়া দেয়। কিন্তু বন্ধু‌দের প্রাণবন্ত আড্ডা ও জাহাঙ্গী‌রের বাসায় সেই চমৎকার মধ‌্যাহৃভোজ পু‌রো দিন‌টি‌কে আন‌ন্দে ভ‌রি‌য়ে দি‌য়েছে। খোকন‌কে ফি‌রে পাওয়ার আনন্দ এবং আমা‌দের এই পুন‌র্মিলণ স‌ত্যিই এক দারুন প্রা‌প্তি।
বি‌কেল দি‌কে এই জমজমাট আড্ডা সম্পন্ন হওয়ার পর আমি সন্ধ‌্যার দি‌কে ব্রাহ্মণবা‌ড়িয়ায়  ফি‌রে আসি, আর খোকন তার প‌রের দিন সন্ধ‌্যার দি‌কে চাঁদপু‌রে ফি‌রে যায়। আমরা আবার আমা‌দের নিজ নিজ যা‌ন্ত্রিক জীব‌নে ফি‌রে গে‌ছি সত‌্য, কিন্তু মনের ভেতর এখন আর কো‌নো দীর্ঘশ্বাস নেই, আছে এক বুক প্রশা‌ন্তি। দীর্ঘ ৪৩ পর বছর খোক‌নের সা‌থে কাটা‌নো এই দিন‌টি আমার জীব‌নের স্মৃতির পাতায় চিরকাল স্বর্নাক্ষ‌রে লেখা থাক‌বে। স‌ত্যিকা‌রের বন্ধু যে সময়, বয়স আর দূর‌ত্বের দেয়াল‌ ভে‌ঙ্গে  আনায়া‌সে জি‌তে যায়-আমা‌দের এই পুন‌র্মিলনই তার সব‌চে‌য়ে বড় প্রমাণ। হয়‌তো আবার আমা‌দের দেখা হ‌বে সেই চাঁদপু‌রের ত্রিমোহনায়, সা‌রি সা‌রি না‌রি‌কেল গা‌ছের ছায়ায়; কারণ বন্ধ‌ত্ব কখ‌নো ফু‌রি‌য়ে যায় না।
খায়রুল আকরাম খান
ব‌্যু‌রো চীফ : deshdordhon.com

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

Building a Scalable Online Casino…

Membangun Platform Kasino Online: Tren…

Untitled

Kuanzisha Jukwaa la Kasino: Suluhisho…

Eesti iGamingi turule sisenemine: regulatsioonid…

B2B Casino Software Guide for…

성공적인 한국 iGaming 사업, B2B…

Casino Utan Svensk Licens: Spelet…

Explore top games at Pin…

Najciekawsze gry w Cupidono Casino…