মঙ্গলবার দুপুর ১২:১৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ. ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফারণে ১ জন নিহত ও ২ জন গুরুতর জখম হয়েছে। জেলার সীতাকুন্ড থানাধীন কুমিরা মাজার গেইট এলাকায় আজ দুপুর অনুমান ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুপুর অনুমান ২টার দিকে সীতাকুন্ড থানাধীন কুমিরা মাজার গেইট এলাকায় অবস্থিত কামাল উদ্দিনের স্ক্র্যাপ লোহা (ভাঙ্গারী) দোকানের ভটভটি ড্রাইভার ও শ্রমিক আরমান অক্সিজেন সিলিন্ডার নাড়াচাড়া করছিল। এ সময় তীব্র বিকট আওয়াজে ১টি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সে প্রতিষ্ঠানের ভটভটি ড্রাইভার ও শ্রমিক আরমান ঘটনাস্থনে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় তীব্র বিস্ফোরণে আরমানের দেহ রাস্তার পশ্চিম পাশে অবস্থিত উক্ত দোকানের প্রাঙ্গণ থেকে উড়ে গিয়ে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত কর্ণফুলী স্টীল মিলসের গেইটের সামনে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিস্ফোরণের ঘটনায় স্ক্র্যাপ লোহা (ভাঙ্গারী) দোকানের মালিক কামাল উদ্দিন ও তার ভাতিজা হেলাল গুরুতর জখম হয়। তাদের ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply