মঙ্গলবার দুপুর ২:২৩, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ. ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জাতীয় গণজোটের বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনী পোস্টারে লেমিনেশন ও পলিথিন ব্যবহাররোধে স্মারকলিপি ক্ষমতার স্বপ্নে বিভোর জাতীয় পার্টি: চুন্নু মাতৃভাষা একাডেমিতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট

সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জাতীয় গণজোটের বিবৃতি

দেশ দর্শন প্রতিবেদক

বিএনপি'র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের আরেকজন নেতাকে একইভাবে হত্যা করা হয়। যা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এবং কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়। যা সারা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং তা এখনো চলমান। এরই মধ্যে প্রায় প্রতিদিনই ঘটছে এ ধরনের হত্যাকাণ্ড। বিশেষ করে গতকাল বিএনপি’র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের আরেকজন নেতাকে একইভাবে হত্যা করা হয়। যা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এবং কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

এরই প্রেক্ষিতে ‘জাতীয় গণজোটের’ অফিসিয়াল ফেসবুক পেইজে দলের চেয়ারম্যান জাকির মাহদিনের নাম উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করা হয়।এতে বলা হয়, “নির্বাচনকেন্দ্রিক সাম্প্রতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনোভাবে নির্বাচন হয়ে গেলেও যে আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটবে- এমনটাও জাতীয় গণজোট মনে করছে না।

আরো বলা হয়, “এমতাবস্থায় আশুকরণীয় নির্ধারণে জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় নেতৃবৃন্দ ও অন্তর্বর্তী সরকারের প্রতি একটি বিশেষ বৈঠক আয়োজনের অনুরোধ করছি। আমরা আর জান-মালের এমন ক্ষয়ক্ষতি ও বেদনাদায়ক পরিস্থিতি চাই না। জাতির ক্রমাগত অবনতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় চাই না। -বিনীত: জাকির মাহদিন, চেয়ারম্যান: জাতীয় গণজোট।”

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply