শুক্রবার সকাল ১১:২৭, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

খায়রুল আকরাম খানের ঈদ-শুভেচ্ছা

খায়রুল আকরাম খান

ঈদের আনন্দ ও খুশী ব্যক্তিগত পর্যা‌য়ে সীমাবদ্ধ থা‌কে না; এটি ছ‌ড়ি‌য়ে প‌ড়ে প‌রিবার, সমাজ ও দেশব্যাপী।

সবাইকে ঈদের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন। আজ ১ শাওয়াল ১৪৪৭ হিজরী। আজ মুসলিম জাহা‌নে যথা‌যোগ‌্য মযার্দায় ব‌্যাপক উৎসাহ ও উদ্দীপনার সা‌থে প‌ালিত হ‌চ্ছে মুসলমান‌দের অন‌্যতম ধর্মীয় উৎসব ‘ঈদুল‌ ফিতর’। বস্তুত ঈদ অর্থ খুশী, আনন্দ, ভা‌লোবাসা, ভ্রাতৃত্ব ও নতুন আশার সূচনা।

ঈদুল ফিতর সংযম, ত‌্যাগ ও মান‌বিকত‌ার উজ্জ্বল প্রতীক। এই উৎসব প্রতিবছর প্রতি‌টি মুস‌লিম‌দের জীব‌নে নতুন ক‌রে আনন্দ-খুশী ও অনু‌প্রেরণার বার্তা নিয়ে আসে। এক মাসব‌্যাপী সিয়াম সাধনার পর এই উৎসব যেন আত্মশু‌দ্ধি ও আত্ম‌নিয়ন্ত্রণের চেষ্টায় এক ধর‌নের প‌রিপূর্ণতা দান ক‌রে। এইদিক থে‌কে প‌বিত্র ঈদুল ফিতর কেবল এক‌টি ধর্মীয় উৎসব নয়, এটি সামা‌জিক-মান‌বিক ও নৈ‌তিক পুনর্জাগ‌র‌ণেরও এক মূল‌্যব‌ান অবলম্বন।

ঈদের আনন্দ ও খুশী ব‌্যক্তিগত পর্যা‌য়ে সীমাবদ্ধ থা‌কে না; এটি ছ‌ড়ি‌য়ে প‌ড়ে প‌রিবার, সমাজ ও দেশব‌্যাপী। ধরী-দ‌রিদ্র, উচ্চ‌বিত্ত-‌নিম্ন‌বিত্ত, মালিক-শ্রমিক–সব শ্রেণির মানু‌ষের ম‌ধ্যে এক ধর‌নের ঐক‌্য-সংহ‌তি ও সস্প্রী‌তির বন্ধন গ‌ড়ে ও‌ঠে। যাকাত-‌ফিতরা ও দ‌ান-খয়রা‌তের মাধ‌্যমে সমা‌জের সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষের পা‌শে দাঁড়া‌নো যে শিক্ষা মুসলিম দর্শন দেয়, তা এই সময় বেশ গুরুত্ব পায়।

বস্তুত, ঈদ আমা‌দের পা‌রিবারিক ও সামা‌জিক বন্ধন ও সংহ‌তি‌কে আরো সুদৃঢ় ও মজবুত ক‌রে। শত ব‌্যস্ত জীবনের মা‌ঝেও এই সময় প্রতি‌টি মুস‌লিম নি‌জের শিক‌ড়ে ফি‌রে আসে, প্রিয়জ‌ন‌দের সা‌থে মধুর সময় কাটায় এবং সম্প‌র্কের বন্ধনকে নতুন ক‌রে শক্ত‌পোক্ত ক‌রে।

আমা‌দের প্রত‌্যাশা–এই ঈদে সমাজ ও রাষ্ট্র থে‌কে বৈষম‌্য কম‌বে, ন‌্যায়‌বিচার প্রতি‌ষ্ঠিত হ‌বে, মানু‌ষের ম‌ধ্যে সম্প্রী‌তি বাড়‌বে এবং পারস্প‌রিক শ্রদ্ধা-মিত্রতা ও সৌহার্দ্যের ভি‌ত্তি‌তে এক‌টি সুখ ও সমৃদ্ধ ভ‌বিষ‌্যৎ গ‌ড়ে ওঠ‌বে।

এই উৎসব আপনার ও আপনার প্রিয়জ‌নের জীব‌নে ব‌য়ে আনুক অনা‌বিল সুখ-শান্তি-সমৃ‌দ্ধি ও সুস্বাস্থ‌্য। ত‌্যা‌গের ম‌হিমায় ভাস্বর হ‌য়ে উঠুক সবার জীবন ; সবার ঘ‌রে আসুক খুশী ও আন‌ন্দের বার্তা। সবাইকে প‌বিত্র ঈদুল ফিত‌রের আন্ত‌রিক অভিনন্দন ও শু‌ভেচ্ছা। ঈদ মোবারক।

খায়রুল আকরাম খান
ব্যুরো চীফ: দেশ দর্শন

ক্যাটাগরি: উপসম্পাদকীয়,  মিনি কলাম

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply