, .
সর্বশেষ খবর:
মানবিক সেবার ব্রত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শক্তিশালী সদস্যপ্রার্থী গিয়াস উদ্দিন দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি

স্বাধীন আত্মার ভাষ্যে :: সোহাগ জাকির

৭২০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তুমি কি খুঁজবে ঈশ্বরকে —

না এক নামে, না এক ঘরানায়,
বরং হাজার নদীর মতো বহমান,
তোমার নিজের সত্যের স্রোতে?

না কি কেবল শুনবে বারবার —
কারো বাণী, কারো ঘাম ঝরা গ্রন্থ,
কারো ব্যাখ্যার মূর্ছনায় —
যেখানে ঈশ্বর একমাত্র তাদেরই চোখে আঁকা?

তুমি কি সাহস করবে —
অসীম প্রশ্নের জ্বলন্ত দীপ্তিতে,
নিজ বিশ্বাসটাকেই প্রশ্ন করতে,
অন্ধকারে দাঁড়িয়ে আলো খুঁজতে?

ঈশ্বর কি শুধু এক নাম, এক জাতি, এক জাতকের কল্পনায়?
নাকি তিনি ধরা দেন —
বৌদ্ধ নির্বাণে, হিন্দু ধ্যানের আগুনে,
খ্রিস্টীয় প্রেমের ত্যাগে, ইসলামের নিঃশব্দ সিজদায়,
আথেইস্টের মানবতাবোধেও?

যে আলো জ্বলে নিরব প্রার্থনায়,
সে কি সীমিত কেবল মসজিদে, গির্জায়, মন্দিরে, প্যাগোডায়?
নাকি সে জ্বলে —
শিশুর হাসিতে, মায়ের চোখে,
নিরন্নের পাতে তুলে দেওয়া শেষ গ্রাসে?

তুমি কি খুঁজবে ঈশ্বরকে —
নিজ হৃদয়ের গহন গহ্বরে,
চেতনার গোপন ধ্বনিতে,
যেখানে কোনো বিভাজন নেই,
শুধু অনন্ত জিজ্ঞাসা?

সত্য তো শব্দে বাঁধা পড়ে না —
তাকে খুঁজে পেতে হয় —
নিঃস্ব হয়ে, নিঃশর্ত ভালোবাসায়,
প্রতিটি প্রাণে ঈশ্বরের সম্ভাবনা ধরে।

তুমি কি সেই অভিযাত্রায় যাবে —
সব সীমানা মুছে দিয়ে,
নির্বিশেষ মানবতায় ঈশ্বরকে ছুঁতে?

নাকি চিরকাল অন্যের চোখেই দেখবে —
একটি পরিখা কাটা ঈশ্বরের ছায়া?

সোহাগ জাকির

Some text

ক্যাটাগরি: কবিতা

Leave a Reply

Building a Scalable Online Casino…

Membangun Platform Kasino Online: Tren…

Untitled

Kuanzisha Jukwaa la Kasino: Suluhisho…

Eesti iGamingi turule sisenemine: regulatsioonid…

B2B Casino Software Guide for…

성공적인 한국 iGaming 사업, B2B…

Casino Utan Svensk Licens: Spelet…

Explore top games at Pin…

Najciekawsze gry w Cupidono Casino…