রবিবার রাত ১:৩৮, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

মধ্যরাতে অ্যাক্টিভিস্ট সুরভি আটক: জুলাই বিপ্লবীরা নিরব কেন?

২৮৩ বার পড়া হয়েছে
মন্তব্য ১ টি
জুলাইয়ের সম্মুখ সারির অ্যাক্টিভিস্ট তাহরিমা সুরভীকে আটক করা হয়েছে। মিডিয়ায় তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ফলাও করে প্রচার করা হয়েছে। একজন সাধারণ তরুণী কারো কাছে ৫০ কোটি চাঁদা চাইবে এ যুগে এটা বিশ্বাস করতে হবে?
সুরভিকে আটকের ঘটনায় মিডিয়ায় অনেক ছবি প্রকাশিত হয়েছে। তার থাকার রুম, খাট ও মশারীর অবস্থা দেখলে কি মনে হবে সে অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে জীবরযাপন করে? মূল ঘটনা হলো সুরভী শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও সেনাপ্রধানের সমালোচনা করে ফেসবুকে কথা বলেছিলেন। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত নিউজ লিঙ্ক: https://shorturl.at/s6KrQ বিডিনিউজ২৪ডটকমে প্রকাশিত নিউজ লিঙ্ক: https://shorturl.at/MbzxK
আরটিভিসহ অনেক মিডিয়ায় সুরভীকে ‘কথিত জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে! কি তাজ্জব অবস্থা দেখুন! আওয়ামী-ইন্ডিয়ান মিডিয়ার যৌথ প্রজেক্ট জুলাই বিপ্লবকে ক্র্যাশ করে দিতে চায়! সুরভিকে আটকের ঘটনা তার বড় প্রমাণ।
স্বাভাবিক ভাবে প্রশ্ন আসবে অ্যাক্টিভিস্ট সুরভী যদি কথিত হন তাহলে জুলাই বিপ্লব করলো কারা? খুবই দুঃখজনক যে, সুরভীর আটকের ঘটনায় কোনো পক্ষ থেকে জোরালো প্রতিবাদ দেখা যায়নি।
জুলাই বিপ্লবী ও স্ট্যাক হোল্ডারদের বিরুদ্ধে নানা অপকৌশল ও অপপ্রচারের মাধ্যমে হাসিনার খুন, গুম, গণহত্যা, সীমাহীন দূর্নীতি, লুটপাট ও অপশাসনকে ঢেকে দেয়ার চেষ্টা চলছে।
জানা যায় জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আহনাফ তাহমীদ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ২য় স্ত্রী মেহের আফরোজ শাওনের নামে মামলা করেছে। তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কারণ সে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের শাশুড়ি। আসিফ নজরুলরা এভাবেই বিচার বিভাগের সংস্কার করছেন!
সুরভীকে গ্রেফতার করা হয়েছে নাইমুর রহমান দূর্জয় নামে গাজীপুরের এক সাংবাদিকের করা মামলায়। দূর্জয়ের সাথে সুরভীর ঝামেলা হয়েছিলো এটা সত্য। এ জন্য সুরভী দূর্জয়ের কাছে ক্ষমা চেয়েছে বলে জানা গেছে।
গভীর রাতে সুরভিকে আটকের ঘটনা বিস্ময়কর। সে নিশ্চয় চোর-ডাকাত নয়। আটকের সময় তার মা অসুস্থ ছিল। একজন অসুস্থ মহিলাকে ঘুম থেকে ওঠিয়ে একজন মেয়ে মানুষকে কেন ডাকাতের মতো আটক করতে হলো?
জানা যায় জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আহনাফ তাহমীদ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ২য় স্ত্রী মেহের আফরোজ শাওনের নামে মামলা করেছে। তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কারণ সে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের শাশুড়ি। আসিফ নজরুলরা এভাবেই বিচার বিভাগের সংস্কার করছেন!
অনেকে বলছেন, সুরভিকে আটক করা হয়েছে মূলত সেনাপ্রধানের সমালোচনা করার কারণে। অনেকে বলছেন, সুরভিকে আটক করে সবাইকে ভয় দেখানো হয়েছে যে, কোনো অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করা যাবে না।
হাসিনার পতনের পর থেকে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশে বসেই অবিরাম প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এদের অনেকে সেনাপ্রধানের বিরুদ্ধেও অকথ্য ভাষায় বিদ্বেষমূলক অপপ্রচার ও মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বহু নিরপরাধ সাধারণ পরিবারের সন্তানদের রক্ত ও সুরভিদের কঠিন সংগ্রামের কারণেই দেশের ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসা দানব হাসিনার পতন হয়েছে। এরপর অনেকে উপদেষ্টা হতে পেরেছেন।
অনেকে বিশেষ করে আওয়ামী লীগের অন্ধ সমর্থক নিঝুম মজুমদার বাংলাদেশে সশস্ত্র গৃহযুদ্ধের উস্কানী দিয়ে যাচ্ছে। তাদের কারো বিরুদ্ধেই সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
সুরভিকে আটকের ঘটনা একটা অশনিসঙ্কেত। খুবই দুঃখজনক যে, সুরভিকে আটকের ঘটনায় জুলাই বিপ্লবের স্ট্যাক হোল্ডারদের কেউ কোনো প্রতিবাদ করেনি।
বহু নিরপরাধ সাধারণ পরিবারের সন্তানদের রক্ত ও সুরভিদের কঠিন সংগ্রামের কারণেই দেশের ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসা দানব হাসিনার পতন হয়েছে। এরপর অনেকে উপদেষ্টা হতে পেরেছেন।
আমরা কি তাহলে আবার পেছনের দিকে ফিরে যাচ্ছি? অথচ এ সুরভিদের কঠিন সংগ্রামের ফসল এ সরকার। নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান থাকা অবস্থায় একজন তরুণীকে মধ্যরাতে আটকের ঘটনা দেশ-বিদেশে বাংলাদেশ সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দেবে।
এখন দেখছি রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই হাসিনার শাসনামলের কালো অধ্যায়ের ইতিহাস ভুলে যাচ্ছে। মানবাধিকার ও নারী অধিকারের সোল এজেন্টরাও নিরব!
সবচেয়ে দুঃখজনক যে, সুরভিকে আটকের ঘটনার ৩দিনেও জুলাই বিপ্লবের স্ট্যাক হোল্ডারদের কেউ প্রতিবাদ করেনি। তাদের এ আচরণের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
আমরা কি তাহলে আবার পেছনের দিকে ফিরে যাচ্ছি? অথচ এ সুরভিদের কঠিন সংগ্রামের ফসল এ সরকার। নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান থাকা অবস্থায় একজন তরুণীকে মধ্যরাতে আটকের ঘটনা দেশ-বিদেশে বাংলাদেশ সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দেবে।
লেখক: গল্পকার, সাংবাদিক ও কলামিস্ট
E-mail: s.iquram03@gmail.com

Some text

ক্যাটাগরি: Uncategorized

১ কমেন্ট “মধ্যরাতে অ্যাক্টিভিস্ট সুরভি আটক: জুলাই বিপ্লবীরা নিরব কেন?

Leave a Reply

৩০ বছর পর বন্ধু‌দের সা‌থে

২০২৬-র গণ‌ভো‌টে ‘হ্যাঁ’ ভোট কি…

সিভিক সেন্স ও গুণধর সাংবাদিকের…