, .
সর্বশেষ খবর:
দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’

পুলিশের আচরণে ক্ষুব্ধ সাংবাদিক নেতারা (?)

৩৪৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
সুন্দরবন বাঁচানোর দাবিতে জাতীয় কমিটির ডাকা বৃহস্পতিবারের হরতালে দুইজন সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দুই সাংবাদিক নেতা। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এভাবে সাংবাদিক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানাই।

এ হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তদন্ত করছেন। আমরা এ বিষয়ে দৃষ্টি রাখছি।
‘পেশাজীবী সাংবাদিকদের পিটিয়ে আহত করার ঘটনায় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি করেছে তাদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দেখে আমরা পেশাজীবী সাংবাদিকদের সংগঠনের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাংবাদিকদের পেটানো হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে’ এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বুলবুল বলেন, এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসলে তারা যেন বেফাঁস মন্তব্যের জন্য বসে থাকেন। মানুষ তাদের সেভাবেই চিহ্নিত করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের একজন আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন, আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে। আরেকজন লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, সাংবাদিক সাগর-রুনি হত্যার পর সাহারা খাতুন বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

রানা প্লাজা ধসের পর মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, বিরোধীদলের ধাক্কায় ভবন ধসে গেছে। এসব স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে চিহ্নিত হয়ে আছেন। কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একজন স্বল্পভাষী মানুষ। তার কাছে আমরা এমন কথা আশা করি না। সূত্র: বিডি টুডে।
সরকার সমর্থক সাংবাদিক ইউনিয়নের নেতা মি. মঞ্জুরুল আহসান বুলবুল ধান ভানতে শিবের গীত গেয়েছেন। তার দৃষ্টিতে বর্তমান সরকারকে চালায় ফেরেশতারা। বর্তমান সরকারের মন্ত্রীরা কেন এ ধরণের কথা বলবেন? বিগত আট বছর যাবৎ সরকারের হুকুমে একশ্রেণীর পুলিশ সদস্য বিরোধী নেতা-কর্মীদের গুম, অপহরণ, পায়ে গুলি করে বিরোধী নেতা-কর্মীদের পঙ্গু করে যাচ্ছে। কারণে-অকারণে বিরোধী নেতা-কর্মীদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করার ব্যাপারে মি. বুলবুলরা কখনো একটা শব্দ করেছেন?

রাজনৈতিক প্রতিহিংসার বশবতি হয়ে সাংবাদিক ইউনিয়নের নেতা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বার বার নির্যাতন ও কারান্তরীণ করা হয়েছে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে বিনা বিচারে দীর্ঘদিন কয়েদ করে রাখা হয়েছে। সাজানো মামলায় বিশিষ্ট সাংবাদিক ও লেখক শফিক রেহমানকে কয়েদ করে রাখা হয়েছিল। দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করার বিষয়ে এরা টু শব্দ করেছে বলে শুনিনি। অবৈধ সরকারের দালাল ও অন্ধ সমর্থক চর দখলের মতো জাতীয় প্রেসক্লাব দখলকারী সাংবাদিক ইউনিয়নের কথিত নেতারা এখন ক্ষুব্ধ কেন? এসব আচরণ গভীর ভাবে প্রত্যক্ষ করলে আসলে এদের সাংবাদিক বলে মনে হয় না। এরা সাংবাদিকের আলখেল্লা পড়া আওয়ামী লীগের কট্টর অ্যাকটিভিস্ট।
এদের কারণেই বাংলাদেশে একচোঁখা সাংবাদিকতার জন্ম হয়েছে। এদের কারণেই দেশে সাংবাদিকতার মান দিন-দিন অধোঃপতনের দিকে যাচ্ছে। বাহিরের দুনিয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা। এরা দেশের বেশিরভাগ মিডিয়াকে শিল্পপতি নামধারী ভূমিদস্যু, ডাকাত, শেয়ার মার্কেট লুটকারী ও ঋণখেলাপীদের হাতে তুলে দিয়েছে।
শিল্পপতি নামধারী এসব দুর্বৃত্তরা দেশের মিডিয়া সাম্রাজ্য দখলে নিয়ে এক দিকে অবৈধ সরকারের সব অপকর্মের মদদ দিচ্ছে। অন্য দিকে নিজেদের হাজারো অপকর্ম হালাল করে নিচ্ছে। অপশক্তির অপকর্মের সহযোগীরা এখন সাংবাদিকদের জন্য মায়াকান্না করছে। এদের দিয়ে সাংবাদিকদের কোনো কল্যাণ, স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের মানোন্নয়ন হবে? এরা যে, সবসময় একটি দলের পক্ষ নিয়ে দেশের গণতন্ত্র, স্বাধীন স্বত্বা ও সমৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নেয়।
লেখক: গল্পকার, সাংবাদিক ও কলামিস্ট।
E-mail: s.iquram03@gmail.com
(২০১৭ সালের ২৮ জানুয়ারি লেখা কলাম। বর্তমান সময়েও প্রাসঙ্গিক। তাই নতুন করেন পোস্ট করা হলো)

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

Pin Up Casino Onlayn Azərbaycan

Voltslot Nederland review: bonussen, betaalmethoden…

Voltslot promo code: stappen en…

Chicken Road – Online Casino…

Online casino’s met licentie in…

1win Online Betting and Casino…

Pin Up Казино – Официальный…

Покердом – Официальный сайт онлайн…