বৃহস্পতিবার বিকাল ৪:২১, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ. ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত

চাঁদাবাজ-ঋণ‌খেলাপী‌কে ভোট নয়

খায়রুল আকরাম খান

আমি ব্রাহ্মণবা‌ড়িয়া পৌরসভাস্থ ৫ নং ওয়া‌র্ডের স্থায়ী বা‌সিন্দা। আমি সকাল ৮.১০ মি‌নি‌টে স্থানীয় হুমায়ুন কবীর পৌর সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ভোট প্রদান সম্পন্ন ক‌রে‌ছি। আজ বিকাল সা‌ড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভা‌বে ভোট গ্রহণ চল‌বে।

আজ ১২ ফেব্রুয়া‌রি, বৃহস্প‌তিবার। দেশব‌্যাপাী অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বহুল কা‌ঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও চতুর্থ গণ‌ভোট। দে‌শের মানুষ প্রায় দেড় যুগ পর স্বেচ্ছায় ও আন‌ন্দের স‌ঙ্গে ভোট দেওয়ার সু‌যোগ পা‌চ্ছে। ভোট দি‌য়ে জনগণ আগামী পাঁচ বছ‌রের জন‌্য দে‌শের সৎ-সাহসী ও নিষ্ঠাবান কাণ্ডারি বেছে নে‌বে। এই ভো‌টের মাধ‌্যমে প্রতি‌ষ্ঠিত হ‌বে এক‌টি স‌ত্যিকা‌রের নির্বা‌চিত গণতা‌ন্ত্রিক সরকার।

আমি ব্রাহ্মণবা‌ড়িয়া পৌরসভাস্থ ৫ নং ওয়া‌র্ডের স্থায়ী বা‌সিন্দা। আমি সকাল ৮.১০ মি‌নি‌টে স্থানীয় হুমায়ুন কবীর পৌর সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ভোট প্রদান সম্পন্ন ক‌রে‌ছি। আজ বিকাল সা‌ড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভা‌বে ভোট গ্রহণ চল‌বে।

এবা‌রের নির্বাচ‌নে সংসদ নির্বাচ‌নের ব‌্যাল্ট হ‌বে সাদা-কা‌লে‌া র‌ঙের এবং গণ‌ভো‌টের ব‌্যাল্ট হ‌বে গোলাপী র‌ঙের। রা‌ষ্ট্রের কাঠা‌মোগত প‌রিবর্ত‌নের জন‌্য আপনার মূল‌্যবান ভে‌াটখানা গণ‌ভো‌টের ব‌্যালটে ‘হ‌্যাঁ’ ভো‌টে এবং সংসদ নির্বাচন ব‌্যা‌ল্টে সৎ-‌নিষ্ঠাবান-সাহসী ও নি‌র্লোভ ব‌্যক্তি‌কে ভোট প্রদান করুন। ত‌বে কো‌নো চাঁদাবাজ-দখলবাজ-অসৎ ও ঋণ‌খেলাপী‌কে ভোট প্রদান থে‌কে বিরত থাকুন।

আপনার মূল‌্যবান ভো‌টের উপর‌ নির্ভর কর‌ছে রা‌ষ্ট্রের ভ‌বিষ‌্যৎ গঠন। বস্তুত, আপনার, আমার ও দে‌শের সক‌লের ভোট হ‌লে‌া শান্তিপূর্ণ উপ‌য়ে ক্ষমতা হস্তান্ত‌রের এক‌টি সুন্দর প্রক্রিয়া এবং সুস্থ গণতা‌ন্ত্রিক সমাজ ব‌্যবস্থা চালু রাখার একমাত্র উপায়।

খায়রুল আকরাম খান

সাংবাদিক, প্রাবন্ধিক

ক্যাটাগরি: বিশেষ প্রতিবেদন,  মিনি কলাম

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply