বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচনে তিনি "সদস্য নং- ৫৩৯৬ এবং ব্যালট নং- ১২" নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোঃ গিয়াস উদ্দিন। সততা, নিষ্ঠা ও মানবিকতার প্রতীক হিসেবে ইতোমধ্যে তিনি সাধারণ ভোটারদের নজর কেড়েছেন। ভোটারদের মাঝে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সদস্য পদপ্রার্থীদের মধ্যে মোঃ গিয়াস উদ্দিনই সবচেয়ে সৎ, সাহসী এবং শক্তিশালী প্রার্থী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচনে তিনি “সদস্য নং- ৫৩৯৬ এবং ব্যালট নং- ১২” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী প্রচারণায় মোঃ গিয়াস উদ্দিন বলেন, “শিক্ষা কার্যক্রম জেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়াই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, “মানবতায় ঐক্য, বিপদে মানুষের পাশে, সেবাই গড়ি বিশ্ব” এবং “হাসুক মানুষ, বাঁচুক প্রাণ— মানবতাই আমাদের গান”— এই আদর্শকে সামনে রেখে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে চান।
নির্বাচনী প্রচারণায় মোঃ গিয়াস উদ্দিন বলেন, “শিক্ষা কার্যক্রম জেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়াই আমার প্রধান লক্ষ্য।”
ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, পরিশ্রমী ও মানবসেবায় প্রতিজ্ঞাবদ্ধ এই প্রার্থী সর্বস্তরের ভোটারদের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আসন্ন নির্বাচনে তাকে সদস্য পদে (ব্যালট নং- ১২) ভোট দিয়ে জয়যুক্ত করে মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ আহ্বান জানান।
ক্যাটাগরি: প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন
