যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ইন্টারিম সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছে কার্যক্রম নিষিদ্ধ দলের দুর্বৃত্তরা।
সে দুর্বৃত্তরা ড. মুহাম্মদ ইউনূসকে টেররিস্ট বলেছে। দেড় হাজারের বেশি মানুষ খুন করার হুকুমদাতা গণবিপ্লবে পালিয়ে যাওয়া হাসিনা টেররিস্ট নয়। হাসিনার ফ্যাসিবাদ কায়েমের জন্য যারা পাখির মতো গুলি মানুষ মেরেছে তারা টেররিস্ট নয়। টেররিস্ট হলো: ড. মুহাম্মদ ইউনূস। চিন্তা করা যায় এরা কোন লেভেলের সাইকো?
এ দলটির সন্ত্রাসী থাবা থেকে ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বও রেহাই পেলো না।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আওয়ামী ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। এর কারণগুলো হলো:
১. জুলাই হত্যাকান্ডে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিস (OHCHR) কে সংযুক্ত করা।
২. সন্ত্রাসী কার্যকলাপের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা।
৩. ছাত্র-জনতার প্রবল চাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা।
৪. আওয়ামী রেজিমে হাসিনার প্রভাবে নিয়োগকৃত তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অপসারণের পদক্ষেপ নেয়াসহ আরো নানা বিষয় আছে।
তাই তাদের সহজাত সন্ত্রাস, দুর্বৃত্তপনা, ড. মুহাম্মদ ইউনূসসহ সম্মানিত নাগরিকদের হেনস্থা করে নিজেদের ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়ে চলেছে।
সন্ত্রাসী দলের দুর্বৃত্তদের বিদেশে দুর্বৃত্তপনার লিস্ট:
১. ২০২৪ সালের ৭ নভেম্বর সুইজারল্যান্ডে ইন্টারিম সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থা।
২. ২০২৬ সালের ২২ জুলাই ইটালীর রাজধানী রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা।
৩. ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্থা।
৪. ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা।
৫. সর্বশেষ ২০২৬ সালের ১০ অক্টোবর নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা।
এসব সন্ত্রাসী ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের আদৌ কোনো শাস্তি হয়েছে? না হয়নি। শাস্তি না হবার ফল স্বরূপ ইন্টারিম সরকারের আমলে এ রাজনৈতিক দলটির দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা বেপরোয়া ছিল। এখনো তাদের কোনো পরিবর্তন হয়নি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি আওয়ামী লীগের সাথে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন ‘দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সাথে পুনর্মিলনের উদ্যোগ নেয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’
মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৈনিক ইনকিলাব, ৬ অক্টোবর, ২০২৬ইং।
রিকনসিলিয়েশনের প্রশ্ন কেন আসবে? এতো অপরাধ করেও সে দলটির নেতাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? কোনো অপরাধ বোধ আছে? গণবিপ্লবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েও তাদের কোনো লজ্জা আছে? উল্টো বিদেশে বসে তারা অবিরত নানা হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি আওয়ামী লীগের সাথে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন ‘দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সাথে পুনর্মিলনের উদ্যোগ নেয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’
তথ্য উপদেষ্টার রিকনসিলিয়েশনের কথা বলার পর ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্থা করা হলো।
এখানে কিছু জরুরি কথা বলতে হচ্ছে। জুলাই বিপ্লবের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম সরকারকে গণমানুষ ব্যাপক সমর্থন দিয়েছিল। সে সমর্থনকে তিনি কাজে লাগিয়েছিলেন? না, তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
খুনি, লুটেরা, দূর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীরা ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়ে নিরাপদে দেশ ত্যাগ করেছে। এসব ঘটনায় ইন্টারিম সরকার কাউকেই জবাবদিহিতার আওতায় আনতে পারেনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার নিয়ে সৃষ্ট অরাজকতায় ক্ষোভে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন।জামায়াত ও এনসিপি নেতারা তাকে থামিয়েছিলেন। সফল হবেনই বা কি করে? সফল হবার নির্দিষ্ট কিছু তরিকা আছে। সে তরিকায় তিনি হেটেছিলেন? দুই এক একজন বাদ দিলে অযোগ্য লোকে ভরা ছিল তার উপদেষ্টা পরিষদ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার নিয়ে সৃষ্ট অরাজকতায় ক্ষোভে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। জামায়াত ও এনসিপি নেতারা তাকে থামিয়েছিলেন। সফল হবেনই বা কি করে? সফল হবার নির্দিষ্ট কিছু তরিকা আছে। সে তরিকায় তিনি হেটেছেন? দুই এক একজন বাদ দিলে অযোগ্য লোকে ভরা ছিল তার উপদেষ্টা পরিষদ।
অথচ উপদেষ্টা পদের জন্য দেশে সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত লোকের অভাব ছিল না। উপদেষ্টা পরিষদ রিশাফল করার জন্য বিজ্ঞ ও সচেতন মহল থেকে তাকে বার বার পরামর্শ দেয়া হয়েছে। তবে তাতে তিনি কর্ণপাত করেননি।
ব্রিটিশ দার্শনিক জন লক John Locke বলেছেন, “যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।”
হাসিনা রেজিমে দেশে আইন ও ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। কথায় কথায় বিনা ওয়ারেন্টে আইন-শৃঙ্খলা বাহিনী নাগরিকদের ধরে নিয়ে যেতো-গুম করতো। মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতো। সবাই জানে দেশের চারটি মূল স্তম্ভকে কঠোর নিয়ন্ত্রণে নিয়ে হাসিনা দেশে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদ কায়েম করেছিল। এ জন্যই জুলাই বিপ্লবের পর ইন্টারিম সরকারের কাছে গণদাবি ছিল-
১. মিডিয়া
২. প্রশাসন
৩. বিচার বিভাগ
৪. আইন-শৃঙ্খলা বাহিনীর মৌলিক সংস্কার ও পুনর্গঠন।
বিশ্লেষকদের মতে গণমানুষের ব্যাপক সমর্থনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও গোটা ইউরোপীয় ইউনিয়ন ড. ইউনূসকে সমর্থন দিয়েছিল। তিনি আন্তরিক চেষ্টা করলে সংস্কার কাজ এগিয়ে নিতে পারতেন। অথচ দেশের কোনোকিছুরই সংস্কার ও পুনর্গঠন হলো না।
সংস্কার দূরের কথা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অ্যালিমেন্ট ও মিডিয়াগুলোকে তিনি প্রিভিলেজ দিয়েছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে নির্যাতিত-নিপীড়িত দেশ-বিদেশে অবস্থানরত অনেক যোগ্য ও উচ্চশিক্ষিত সাংবাদিক, বুদ্ধিজীবী ও অ্যাকটিভিস্ট ছিলেন। এ দলে পিএইচডি কমপ্লিট করা সাংবাদিক ও বুদ্ধিজীবীরা ছিলেন। তিনি তাদের মূল্যায়ন করা দূরের কথা একটু খোঁজখবর পর্যন্ত নেননি।
অথচ ইন্টারিম সরকারের আমলে ফ্যাসিবাদ কায়েমের অ্যালিমেন্ট মিডিয়াগুলোতে কর্মরত সাংবাদিকদের বিদেশী দূতাবাস ও মিশনগুলোতে প্রেসমিনিস্টার নিয়োগ করা হয়েছিল। এসব নিয়োগ কি ড. ইউনূসের অগোচরে হয়েছে? যদিওবা নির্বাচিত বিএনপি সরকারের আমলেও ফ্যাসিবাদের দোসর মিডিয়াগুলোকে তোষণের সে ধারা অব্যাহত আছে।
অথচ ইন্টারিম সরকারের আমলে ফ্যাসিবাদ কায়েমের অ্যালিমেন্ট মিডিয়াগুলোতে কর্মরত সাংবাদিকদের বিদেশী দূতাবাস ও মিশনগুলোতে প্রেসমিনিস্টার নিয়োগ করা হয়েছিল। এসব নিয়োগ কি ড. ইউনূসের অগোচরে হয়েছে? যদিওবা নির্বাচিত বিএনপি সরকারের আমলেও ফ্যাসিবাদের দোসর মিডিয়া তোষণের সে ধারা অব্যাহত আছে।
ড. ইউনূস সাহেব কি জানেন না ২০০৯ সালের পর থেকে দেশটা কিভাবে চলেছে? তিনি নিজেও হাসিনার হাতে নির্যাতিত ছিলেন। জুলাই বিপ্লবে গণহত্যার শিকার ও আওয়ামী রেজিমে নির্যাতিত-নিপীড়িত মানুষগুলোর জন্য তিনি কি করেছেন? তিনি আন্তরিক চেষ্টা করলে অনেক কিছুই করতে পারতেন।
তবে হাসিনার পতন পরবর্তী দেশের যোগযোগপূর্ণ পরিস্থিতিতে ড. ইউনূসের কোনো বিকল্প ছিল না। ড. ইউনূস না হয়ে অন্য কেউ প্রধান উপদেষ্টা হলে ইন্ডিয়া বার বার বাংলাদেশকে থাবা দিতো। বিশ্লেষকদের মতে তার আন্তর্জাতিক পরিচিতির কারণে ইন্ডিয়া কচ্ছপের মতো মাথা কোঠরে গুজিয়ে রেখেছিল।
জর্জ বার্নার্ড শ বলেছেন, “রাজনীতিবিদরা সবখানে একই; তারা একটা জলাভূমি শুকিয়ে বসতি গড়ার প্রতিশ্রুতি দেয়, ভোট পেয়ে যাবার পর তারা মশার অভয়ারণ্য তৈরি করে।”
অনেক বিজ্ঞ বিশ্লেষক বলেছেন, প্রফেসর ইউনূসের অনেক সীমাবদ্ধতা ছিল। তিনি সহজ-সরল মানুষ। রাজনীতির ঘোরপ্যাচ তিনি তেমন বুঝেন না। ইন্টারিম আমলের অন্যতম প্রতিবন্ধকতা ছিল প্রশাসন। হাসিনার সেটআপ করা দুষ্ট প্রশাসন ইন্টারিম সরকারকে অনেক পীড়া দিয়েছে। ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সরলতা দেখিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থায় সরলতার কোনো সুযোগ নেই। অধ্যাদেশ জারী করে দুষ্টচক্র সরকারি কর্মচারীদের শায়েস্তা ও বরখাস্ত করা যেতো। জুলাই বিপ্লবে গুলির হুকুমদাতা ও বিভিন্ন অনিয়ম-দূর্নীতিতে অভিযুক্ত পুলিশ অফিসারদের বরখাস্ত করে নতুন জনবল নিয়োগ করা যেতো। এসবের কিছুই হয়নি। গণভোটটা অন্তত করে ফেলতে পারতেন।
সেটাও হয়নি। সংস্কার কেন হয়নি সেটা হয়তো ইতিহাস বলে দেবে। তবে তার উপদেষ্টা পরিষদ নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করে দেশে নতুন রাজনৈতিক সঙ্কট তৈরী করে ইন্টারিম সরকার বিদায় নিয়েছে।
নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসলেও সবকিছু আগের মতোই চলছে। ২০০৯ সাল থেকে দেশটা কিভাবে চলেছে সেটা বর্তমান বিএনপি নেতারাও ভুলে গেছে। একদিকে বিদেশে আওয়ামী দুর্বৃত্তরা সম্মানিত নাগরিকদের হেনস্থা ও নাজেহাল করছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াগুলোতে আওয়ামী সমর্থকরা মিথ্যা প্রচার-প্রচারণা ও অরাজকতা অব্যাহত রেখেছে।
বিদেশের মাটিতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করা মারাত্মক বিষয়। নোবেল লরিয়েট ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্বকে নিজ দেশের রাজনৈতিক দুর্বৃত্ত চক্রের দ্বারা হেনস্থার শিকার হওয়া সাধারণ কোনো বিষয় নয়। এটা দেশের সম্মানের প্রশ্ন। মানুষরূপী জানোয়ার রাজনৈতিক দুর্বৃত্ত চক্রের মাথায় এসব ঢুকবে কি করে?
সরকারের পক্ষ থেকে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানাচ্ছে।
প্রতীয়মান হচ্ছে, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হয়রানির পেছনে একদল অপরাধী জড়িত ছিল। সন্দেহ করা হচ্ছে, তারা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
আগের সন্ত্রাসী ঘটনাগুলোর পরও বিবৃতিতেই সীমাবদ্ধ ছিল। সরকারের পক্ষ থেকে আদৌ কোনো কঠোর ব্যবস্থা নেয়া হয়নি। প্রশ্ন হলো: নিরাপদে দেশ থেকে পালিয়ে আওয়ামী নেতারা লুটপাটের টাকায় আরাম-আয়েশে বিদেশে বসবাস করে বিদেশের মাটিতে সম্মানিত নাগরিকদের একের পর এক এভাবে হেনস্থা করেই যাবে? তাদের কি কোনো শাস্তি হবে না?
#drmuhammedyounus #awamileague #terrorist #unitedstates #nobellaureate
ক্যাটাগরি: প্রধান কলাম, প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন, মিনি কলাম, শীর্ষ তিন, সম্পাদকীয়
