শুক্রবার দুপুর ১২:২৪, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

মুহুরীনির্ভর আদালত ন‍্যায়বিচারের প্রতিবন্ধক

ইমতিয়াজ সৌরভ

বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ১৯৭২ অনুসারে আইনজীবী ব্যতীত অন্য কোন ব্যক্তির মামলা দায়ের/পরিচালনা করার সুযোগ নাই। কিন্তু দুঃখজনকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মুহুরীরাই মক্কেলের কাছ থেকে প্রধানত মামলা গ্রহণ করে চলেছে! গত চার বছরে সিভিল কোর্টের একজন বিচারক থাকাকালীন সময়ে আমি নীচে উল্লেখিত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছিলাম।

১. মুহুরী আদালতের অংশ নয়, শুনানীর সময় আদালতে মুহুরী থাকেন না। অথচ মামলার ফাইলিং, তদ্বির এমনকি আরজি, দরখাস্ত পর্যন্ত মুহুরীরা লিখছে, মানে যা মন চায় কোর্টে জমা দিচ্ছে। মুহুরী আইন জানা কেউ নয় তাই তার এসব বেআইনী কাজ তার মক্কেলের মামলা হারের মূল কারণ হয়ে দাড়াচ্ছে। একশ্রেনীর আইনজীবী আরজি বা দরখাস্ত না পড়েই শুধু স্বাক্ষর করে কোর্টে শুনানি করতে চলে আসে। মামলার বিষয়ে কিছু জানতে চাইলে বলে মুহুরী জানে!

২. একেকদিন একেক আইনজীবী হাজিরা দিচ্ছে। কোনো ওকালতনামাও দিচ্ছে না। ধরা পড়লে বলছে অমুক আইনজীবী অসুস্থ থাকায় বা অনুপস্থিত থাকায় তার পক্ষে হাজিরা দিয়েছি!

৩. মামলায় হাজিরা দিয়ে আইনজীবী একবার ঘুরে যাবে মানে কোর্টকে দেখাবে তিনি ছিলেন, কিন্তু শুনানীর সময় গরহাজির থাকবেন। মক্কেলের ক্ষতি হবে ভেবে আইনজীবীকে খবর দিয়ে এনে শুনানি করতে হয়। এর অন্যতম কারন আইনজীবী যথাযথ ফি পান নাই, মূলত মুহুরী বেশীরভাগ ফি নিয়ে ফেলেছে।

৪. ২/৩ বছর ধরে সমন জারির তদ্বির এর জন্য পড়ে থাকলেও তদ্বির করে না। খারিজ করলে দিনশেষে বিচারপ্রার্থীর ক্ষতি। অথচ আইনজীবী নিজে মনিটরিং করলে এরকম হওয়ার কথা না। এর ফলে মামলার বিচারে অস্বাভাবিক সময় লাগছে।

এরকম আরো অনেক সমস্যা আছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের পক্ষে আইনানুগ লড়াই করতে চাওয়া বিজ্ঞ আইনজীবীদের এই ব্যাপারে করার আছে অনেক কিছু।

লেখক: মো. জুনাইদ

জেলা লিগ্যাল এইড অফিসার, রাঙ্গামাটি পার্বত্য জেলা

ক্যাটাগরি: শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

১ কমেন্ট “মুহুরীনির্ভর আদালত ন‍্যায়বিচারের প্রতিবন্ধক

Leave a Reply