বৃহস্পতিবার রাত ৩:৫২, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমানুল্লাহ মু‌র্তজা

চিন্তার গুরুত্ব, পবিত্র কোরআনে চিন্তার নির্দেশ, ব্যক্তিগত পাঠাভ্যাস গড়ে তোলা, নিজ নিজ এলাকায় ধর্মীয় ও সংস্কারমূলক কাজে অংশগ্রহণসহ কিছু নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোকপাত করা হয়।

গত ১৭ জুন শনিবার বিকাল ৪ টায় ব্রাহ্মণবা‌ড়িয়ার বিরাসার-খৈয়াসারে অবস্থিত আল-জা‌মিয়াতুল আরা‌বিয়্যা (মাদানী নেসাব) মাদরাসায় তরুণ আ‌লেম ও ইসলা‌মি চিন্তা‌বিদ‌দের ২য় মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

এতে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল আরা‌বিয়্যার পরিচালক মুফতি শরীফ আহমাদ, কবি ও কথা সাহিত্যিক মাওলানা সালাহ উদ্দিন খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আরিফুর রহমান, কলামিস্ট ও দেশ দর্শন সম্পাদক হাফেজ জাকির মাহদিন, শিক্ষক ও শিক্ষানবীশ সাংবাদিক মাওলানা আমানুল্লাহ মুর্তজা, কবি ও লেখক মাওলানা তোফায়েল আহমাদ, এইচ এম জাবেদ হোসাইন, মোহাম্মদ আনোয়ার, হাফেজ ইমরান হোসাইন, হাফেজ এমদাদুল্লাহ আইয়ুবী, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।


জাকির মাহদিনের সঞ্চালনায় উপস্থিত আলেম ও ইসলামি চিন্তাবিদগণ ধর্ম, দেশ ও সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। পাশাপাশি চিন্তার গুরুত্ব, পবিত্র কোরআনে চিন্তার নির্দেশ, ব্যক্তিগত পাঠাভ্যাস গড়ে তোলা, নিজ নিজ এলাকায় ধর্মীয় ও সংস্কারমূলক কাজে অংশগ্রহণসহ কিছু নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোকপাত করা হয়।

১ম মতবিনিময়ের নিউজটি পড়ুন

পরিশেষে আগের পাঁচ সদস্যের অস্থায়ী আহ্বায়ক কমিটি ঠিক রেখে আগামী ১৪ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় একই স্থানে পরবর্তী মতবিনিময়ের তারিখ নির্ধারণ করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

ক্যাটাগরি: প্রধান খবর,  বিশেষ প্রতিবেদন,  শীর্ষ তিন

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply