শুক্রবার দুপুর ১২:২৫, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

মুখের ভাষা বাংলা, অস্তিত্বের ভাষা নয়: জাকির মাহদিন

দেশ দর্শন প্রতিবেদক

“তিনি বলেন, ‘মৌখিক ভাষা’ এবং ‘অস্তিত্বগত ভাষায়’ মৌলিক পার্থক্য আছে। আবার ‘অস্তিত্বগত ভাষা’ এবং ‘মানবিক অস্তিত্বগত ভাষায়ও’ মৌলিক পার্থক্য বিদ্যমান।”

‘বাংলা’ আমাদের মুখের ভাষা, মানবিক সত্তা বা অস্তিত্বের ভাষা নয়। তেমনি আমাদের মায়েরও মৌখিক ভাষা বাংলা, অস্তিত্বগত বা সত্তাগত ভাষা বাংলা-ইংরেজি-আরবি কিংবা উর্দু-ফার্সি নয়। সুতরাং না-বুঝে ‘মাতৃভাষা বাংলা’ বলে ফেললেই হবে না, বরং ‘মাতৃভাষা’ বলতে এখানে কী বোঝানো হচ্ছে সেটা সম্পর্কে অবগত থাকতে হবে। অন্যদিকে ভাষার এই মৌলিক দুটো প্রকার ও পার্থক্য না জানলে ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা’ নিয়ে কথা বলার অধিকার কারো নেই। এমনটাই মনে করেন তরুণ সাংবাদিক, কলামিস্ট গবেষক ও দেশ দর্শন সম্পাদক জাকির মাহদিন।

গতকাল শুক্রবার ১৯ আগস্ট রাজধানীর সাইনবোর্ড এলাকায় মাদরাসাতুল ফুনুনে ‘আদ দাঈ সাহিত্য একাডেমি’ কর্তৃক আয়োজিত ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা’ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মৌখিক ভাষা’ এবং ‘অস্তিত্বগত ভাষায়’ মৌলিক পার্থক্য আছে। আবার ‘অস্তিত্বগত ভাষা’ এবং ‘মানবিক অস্তিত্বগত ভাষায়ও’ মৌলিক পার্থক্য বিদ্যমান। অস্তিত্বগত ভাষা বিশ্ব ও মহাবিশ্বের প্রতিটি প্রাণী পদার্থ এবং উদ্ভিদের সবার আছে। কিন্তু বিশেষ মৌখিক ভাষা ও মানবিক অস্তিত্বগত বা সত্তাগত ভাষা কেবল মানুষেরই আছে, অন্য কিছুর বা অন্য কারও নেই।

আরো পড়ুন> শুক্রবার আদ-দাঈর কো‌র্সে জা‌কির মাহ‌দি‌নের ক্লাস

তিনি আরো বলেন, মায়ের পেটে ও জন্মের পরপর বিভিন্ন দেশ-জাতির মানবসন্তানের মৌখিক কোনো আলাদা ভাষা থাকে না। পৃথিবীর সব শিশুর হাসি-কান্না একই ভাষায়। এ ভাষার আলাদা আলাদা কোনো নাম নেই। এছাড়াও মানবিক অস্তিত্বগত একটা ভাষা থাকে, যা পৃথিবীর সমস্ত মানবজাতির একই। এতে কোনো ভেদাভেদ ও পার্থক্য নেই। আবার বিভিন্ন দেশ জাতির মানব সন্তান বড় হবার পর আলাদা আলাদা ভাষায় মৌখিকভাবে কথা বললেও শারীরিক ভাষা সবার একই, সর্বজনীন। হাসি-কান্না, রাগ-ক্ষোভ, আনন্দ-বেদনার ভাষা সবার এক।

ভাষা ছাড়াও তিনি বাস্তবতা, সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে কিছু তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী কথা বলেন। পাশাপাশি পড়াপড়ি, লেখালেখি ও ব্যবহারিক বিষয়ে কিছু বুনিয়াদি প্রশিক্ষণও প্রদান করেন।

ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান,  প্রধান খবর,  বিশেষ প্রতিবেদন,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply