রবিবার সন্ধ্যা ৬:২২, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

মানুষ থেকে কাছে-দূরে থাকা

জাকির মাহদিন

মানুষ নিয়ে ভাবি, মানুষ নিয়ে লেখি, মানুষ নিয়ে কাজ করি। তাই মানুষ পেলে লেখালেখি, কাজ ও ভাবনা ফেলে তাকে বা তাদেরকে সময় দেই। কারণ মানুষের জন্যই তো সমস্ত লেখালেখি, ভাবাভাবি এবং কাজ। কিন্তু কি আশ্চর্য, সেই মানুষ থেকেই আবার দূরে থাকি! দরজা-জানালা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে একাকী বসে থাকি। অফিসেও অন্যকেউ না থাকলে বাইরে তালা ঝুলিয়ে ভেতরে একাকী বসে থাকি। যেন কেউ আমাকে না দেখে, আমিও কাউকে না দেখি। কিন্তু কেন?

“আমি তেমন কাজ করি না। যা করি তা খুবই কম। কারণ আমি জানি, চারপাশের মানুষজন এত কাজ করছে যে আমি একা ‘কাজ’ না করলে আর যাই হোক, অন্তত জাতির কোনো ক্ষতি হবে না।”

মোটামুটি বুঝ হওয়ার পর থেকে কোনো ‘সামাজিক অনুষ্ঠান’, বিয়ে-বার্থডে-ট্যুর ইত্যাদিতে যাই না। তেমন কারো সঙ্গে চলি না। কারো সঙ্গে মিশি না। কারও সঙ্গে আমার মিলেও না। এত ভাবাভাবির পরও যেন ভাবনা শেষই হয় না। প্রচুর ভাবতে ভালো লাগে, একা থাকতে প্রচণ্ড ভালো লাগে। এ যেন এক স্বর্গীয় স্বাদ। স্বর্গীয় জীবন। হ্যাঁ, আমি তেমন কাজ করি না। যা করি তা খুবই কম। কারণ আমি জানি, চারপাশের মানুষজন এত কাজ করছে যে আমি একা ‘কাজ’ না করলে আর যাই হোক, অন্তত জাতির কোনো ক্ষতি হবে না। এ আমি নিশ্চিত।

সুতরাং ভাবনা-চিন্তা চলুক আরো, দীর্ঘদিন। কাজের ক্ষেত্র, পরিবেশ ও ‘মানুষ’ গড়ে তুলতে না পারলে আমার কাছে কাজের তেমন কোনো মূল্য নেই। কেউ চাইলে আমার সঙ্গী হতে পারে। না হলেও আপত্তি নেই।

জাকির মাহদিন: সম্পাদক, দেশ দর্শন

zakirmahdin@gmail.com

ক্যাটাগরি: মিনি কলাম,  সম্পাদকের কলাম

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

১ কমেন্ট “মানুষ থেকে কাছে-দূরে থাকা

Leave a Reply