শুক্রবার দুপুর ১:০২, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

তরুণ আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ দর্শন প্রতিবেদক

গত ৩১ মে বুধবার বিকাল ৪ টায় তরুণ আ‌লেম ও ইসলা‌মি চিন্তা‌বিদ‌দের এক মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। ব্রাহ্মণবা‌ড়িয়ার বিরাসার-খৈয়াসারে (ই‌ন্ডিয়ান ভিসা অ‌ফি‌সের বিপরী‌তে) অবস্থিত আল-জা‌মিয়াতুল আরা‌বিয়্যা (মাদানী নেসাব) মাদরাসায় এ মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল আরা‌বিয়্যার পরিচালক মুফতি শরীফ আহমাদ, কবি ও কথা সাহিত্যিক মাওলানা সালাহ উদ্দিন খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আরিফুর রহমান, কলামিস্ট ও দেশ দর্শন সম্পাদক হাফেজ জাকির মাহদিন, শিক্ষক ও শিক্ষানবীশ সাংবাদিক মাওলানা আমানুল্লাহ মুর্তজা প্রমুখ।

জাকির মাহদিনের সঞ্চালনায় উপস্থিত আলেম ও ইসলামি চিন্তাবিদগণ ধর্ম, দেশ ও সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের মানুষদের সঙ্গে প্রায় প্রত্যেক হাফেজ-আলেম ও ইসলামি চিন্তাবিদের সরাসরি সম্পর্ক ও যোগাযোগ রাখা প্রয়োজন।

পরিশেষে পাঁচ সদস্যের একটি অস্থায়ী আহ্বায়ক কমিটি গঠন করে আগামী ১৭ জুন শনিবার বিকেল ৪ টায় পরবর্তী মতবিনিময়ের তারিখ নির্ধারণ করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

ক্যাটাগরি: ইসলাম,  ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply