, .
সর্বশেষ খবর:
মানবিক সেবার ব্রত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শক্তিশালী সদস্যপ্রার্থী গিয়াস উদ্দিন দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশে মতবিনিময় সভা

৭৯৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, টেকনিক্যাল ম্যানেজার (টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট) মো: শাহিন, সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রেসকাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মনিটরিং এন্ড ইভুলুয়েশন অফিসার মুহিত ইবনে তাজ প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীল জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান বলেন, আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে সুবিধাভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে।তাই তিনি সংবাদকর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেইসাথে আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

Pin Up Casino Onlayn Azərbaycan

Voltslot Nederland review: bonussen, betaalmethoden…

Voltslot promo code: stappen en…

Chicken Road – Online Casino…