শুক্রবার দুপুর ১২:১৬, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ. ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’

বাবা-মেয়ের রসায়ন

জাকির মাহদিন

বাবার কো‌লে ফা‌রিসা রা‌দিয়া মাহ‌দিন

সন্তা‌নের প্রতি কো‌নো আগ্রহ ছিল না। খরচ যোগা‌নোর সক্ষমতাও নেই। নি‌জেই চল‌তে পা‌রি না। বি‌য়ে ক‌রে তো আ‌রো ঠেকায়। এমতাবস্থায় স্ত্রীর গ‌র্ভে সন্তান, খু‌শি হওয়ার কো‌নো সু‌যোগ নেই। তাই উপ‌রে উপ‌রে হাল্কা আ‌বেগ দেখা‌লেও ভেত‌রে কো‌নো `টান` নেই।

আর মা তেমন সুস্থ নয়, তাই বাচ্চা জী‌বিত জন্ম হওয়াটাও বিশ্বাস‌যোগ‌্য নয়। তবু কিছু বল‌ছি না। বল‌তে গে‌লে একরকম ভাব‌লেশহীন অ‌পেক্ষা।

এরপর সম‌য়ের অ‌নেক আ‌গেই বাচ্চার স্বাভা‌বিক জন্ম, ওজন খুবই কম। ম‌নের ভেত‌রে তেমন কো‌নো টান বা খু‌শি অনুভব ক‌রি না। চি‌নি না, জা‌নি না, সম্পর্ক হয়‌নি। কিন্তু দিন‌ দিন যেন মে‌য়ে বাবা‌কে চায়, বারবার বাবার দিকে হাত বাড়ায়। ওর ক‌চি হাত, ক‌চি পা, ক‌চি মুখ। নরম শরীর। আমা‌কে এত টা‌নে কেন?

এরপর একসময় বাবা-মেয়ের গভীর রসায়ন, পৃ‌থিবীর কো‌নো ভাষায় ব‌্যাখ‌্যা বা ব‌্যক্ত করা সম্ভব নয়। ওর খরচ যোগা‌তে দীর্ঘ ১০ বছ‌রের অবসর ভে‌ঙ্গে আবার কা‌জে ফেরা।

জাকির মাহদিন: সম্পাদক, দেশ দর্শন

zakirmahdin@gmail.com

ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান,  মিনি কলাম,  সম্পাদকের কলাম

ট্যাগ: জাকির মাহদিন

১ কমেন্ট “বাবা-মেয়ের রসায়ন

Leave a Reply