, .
সর্বশেষ খবর:
দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’

শবে বরাত: হারানো উৎসব

১১৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ইসলামের ছোট বড় শাখা প্রশাখা নিয়ে মতবিরোধ, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এমনকি খুনোখুনি আমাদের দেশের একটা স্বাভাবিক এবং চলমান ঘটনা। এ নিয়ে বেশি চিন্তা গবেষণার চেয়ে মৌলিক বিষয়গুলোকে সমাজে প্রতিষ্ঠা করা, ইসলাম বিরোধিতার বাঁধ ভাঙা জোয়ারে ভেসে যাওয়া থেকে নিজেকে এবং আপনজনকে রক্ষা করা বেশি জরুরি মনে করি।

ফেকাহ মাসয়ালায় বিস্তর পড়ালেখার সৌভাগ্য আমার হয় নি। যা জানি নিজে আমল করি। জায়েয নাজায়েয বলার অধিকার আমার নেই। ব্যক্তিগত দেখা এবং অনুভূতি থেকে সময়ের অন্যতম মতবিরোধের বিষয় শবে বরাত নিয়ে আজকের আলাপ করছি।

আব্বা এলাকার মসজিদের ইমাম ছিলেন দীর্ঘ সময়। ছোটবেলা থেকেই শবে বরাত কাটতো আব্বার মসজিদে। মাগরিবের কিছুক্ষণ পর সবাইকে মসজিদে আসতে বলে দোয়া দরুদ পড়ে আব্বা আলোচনা শুরু করতেন। নামাজ, রোজা, শবে বরাতের গুরুত্ব, শবে বরাতের আমল সম্পর্কে আলোচনা করতেন এক দেড় ঘন্টা। ধীরে ধীরে ছোট-বড়, যুবক-বৃদ্ধে মসজিদ ভরে যেতো। এলাকার অধিকাংশ মানুষ বিশেষ করে যারা জুমার নামাজ ছাড়া মসজিদে আসে না তারাও চলে আসতো আগে আগে। পাঞ্জাবী, টুপি পরে ভাবগাম্ভীর্যের সাথে। আলোচনার পর এশার নামাজ হতো। তারপর বাতি বন্ধ করে আকাশ বাতাস কাঁপিয়ে জিকির। জিকিরের পর মিলাদ, মুনাজাত। মুনাজাতের কান্নার আওয়াজ এখনো প্রতিধ্বনি হয়ে কানে বাজে। এরপর হতো জিলাপি বিতরণ।

‌জিলাপী নিয়ে বাড়িতে চলে আসতাম। কিছু খেয়ে শরীর ভালো থাকলে আবার মসজিদে। মসজিদে তখন নামাজ, তাসবিহ পাঠ, কোরআন তেলাওয়াত চলতো। ব্যক্তিগতভাবে। বাড়িতে মহিলারা নামাজ, তেলাওয়াতে ব্যস্ত থাকতেন।

ভোররাতে উঠে তাহাজ্জুদ, সাহরি খেয়ে ফজর পড়ে ঘুমাতে যেতাম।

বাড়িতে থাকার সময়টায় শবে বরাত এভাবে কাটতো। একটা উৎসবের আমেজ বিরাজ করতো পুরো এলাকায়। যারা নিয়মিত নামাজ রোজা করতো তাদের জন্য শবে বরাত ছিল রমজানের অতিরিক্ত আমলের প্রস্তুতি। আর যারা নিয়মিত নামাজ রোজা করতো না তারা শবে বরাতকে উপলক্ষ করে নিজেকে দ্বীনের লাইনে আনার চেষ্টা করতো। শবে বরাত থেকে হিসেব শুরু হতো। রমজানের আর এতো দিন বাকি।

এরপর অনার্স পড়তে দূরের মাদরায় চলে যাই। দীর্ঘ ছয় সাত বছর সেখানেই শবে বরাত কাটানো হয়। সেখানের পরিবেশ ছিল অনেকটা  এলাকার মতোই। বাড়তি ছিল জিলাপির বদলে বিরানি আর মিলাদের সাথে কেয়াম।

তবে একটা ব্যাপার লক্ষণীয় ছিল, শবে বরাত ছিল স্বাভাবিক এবং উৎসবমুখর একটা রাত। মাদ্রাসা কর্তৃপক্ষ শবে বরাত পালনের পক্ষে থাকলেও এনিয়ে ছাত্রদের উপর চাপাচাপি করতো না। ছাত্ররা নিজ নিজ পছন্দ মাফিক আশপাশের বিভিন্ন মসজিদে চলে যেতো। রুমে থাকলে ও কোনো সমস্যা ছিল না। যাদের ইচ্ছা রোজা রাখতো। বাবুর্চি সমন্বয় করে রান্না করতো।

বাড়িতে ফিরে এসেছি কয়েক বছর হলো। শবে বরাত কাটানো হয় বাড়িতেই। মসজিদে আগের মতো আলোচনা, জিকির, মিলাদ হয় না। সাধারণ কিছু মানুষ আগের অভ্যাসে পাঞ্জাবী টুপি পরে বের হয়। মসজিদ শূন্য দেখে দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরে। নিয়মিত মুসুল্লিরা কিছু আমল করেন নিজে নিজে। কেউ আক্ষএপ করেন পুরোনো দিন হারিয়ে। কেউ সন্তুষ্টি প্রকাশ করেন ‘সঠিক’ মাসয়ালা জানতে পেরে।

শবে বরাত উদযাপনের ভালো-মন্দ, জায়েয-নাজায়েয আলেম, মুফতিগণ বলবেন। আমি শুধু এটুকু বলবো, আমরা একটি উৎসব হারিয়েছি। পথে পথে টুপি পাঞ্জাবির সমাগম, ভালো রান্নার আয়োজন, ওয়াজের অপার্থিব সম্মোহন, জিকিরের হৃদয় কাঁপানো ঝঙ্কার, গ্রামের আলাভোলা সহজ সরল মানুষের কান্নার সাথে নিজের চোখে পানি আনার চেষ্টা, জিলাপির মিষ্টির স্বাদ হারিয়েছি। এই উৎসব কি ফিরে আসবে কখনো আমাদের জীবনে? আবার কি হবে দেখা, মিলাদ-তবরকের আয়োজন; মসজিদ ভর্তি ছেলে বুড়োর সমাগম, বুড়োদের নিমগ্ন এবাদত, এক টুকরো জিলাপির আশায় মসজিদের বারান্দায় শিশু কিশোরদের হৈ হুল্লোড়! যদি আসে কখনো সেদিন। মসজিদের মাইকে বাজাাবো আমার প্রিয় গজল, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত… মসজিদে মসজিদে খুশির এলান…

০৩.০৩.২৩

রাজিবপুর, সদর, লক্ষ্মীপুর

 

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

Pin Up Casino Onlayn Azərbaycan

Voltslot Nederland review: bonussen, betaalmethoden…

Voltslot promo code: stappen en…

Chicken Road – Online Casino…

Online casino’s met licentie in…

1win Online Betting and Casino…

Pin Up Казино – Официальный…

Покердом – Официальный сайт онлайн…