, .
সর্বশেষ খবর:
দিল্লিতে উপদেষ্টা হয়রানী: কিছু জরুরি বিষয় চট্টগ্রামে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ শিশুদের প্রতি শিক্ষামন্ত্রীর দলদাসত্বমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতে ইন্টারকম সুবিধা চট্টগ্রামে বিএনপি’র সাফল্য চট্টগ্রামে একই গ্রাম থেকে ৩ জন এমপি! চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: ১০ হাজার কোটি টাকার বাণিজ্য থমকে গেছে! চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক আহত সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ‘গণজোটের’ বিবৃতি হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’

‘৩ জুন জাতীয় পরিচ্ছন্ন দিবস’ চাই- বিডি ক্লিন স্বেচ্ছাসেবী

দেশ দর্শন প্রতিবেদক

"পরিচ্ছন্নতার পাশাপাশি ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস ঘোষণার দাবিতে লাল-সবুজের তারুণ্যেরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।"

‘কেক কেটে জন্মদিন পালন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, এমন কিছু করে দেখাও যা দেশের জন্য কল্যাণকর হয়’ -এই স্লোগানকে মনে ধারণ করে ৩ জুন বিডি ক্লিন-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া টিম।

কেন্দ্রীয় নি‌র্দেশনা অনুসারে শুক্রবার সমগ্র বাংলাদেশে একযুগে ১১৫ পরিচ্ছন্ন ইভেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া টিম জেলা সমন্বয়ক সোহান মাহমুদের নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধ অবকাশ পা‌র্কে সকাল ১০.৩০ একটানা ১২.৩০ পর্যন্ত পরিচ্ছন্ন ইভেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পরিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা আবুল খায়ের, তাসনিম মারিয়া- জেলা সহ-সমন্বয়ক, মোঃ রমজানুল ইসলাম- উপজেলা সমন্বয়ক, আখাউড়া হনুফা আক্তার- উপজেলা সমন্বয়ক, বিডি ক্লিন নবীনগর, লিটন দেবনাথ- মনিটর, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া।

পরিচ্ছন্নতার পাশাপাশি ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস ঘোষণার দাবিতে লাল-সবুজের তারুণ্যেরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। শপথ বাক্য পাঠের মাধ্যমে পরিচ্ছন্ন ইভেন্ট শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের সম্মানিত উপদেষ্টা জনাব আবুল খায়ের।

এছাড়া বিডি ক্লিনের ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা সরাইল, নবীনগর, বিজয়নগরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ: এই পোস্টের জন্য কোনো ট্যাগ নির্ধারিত হয়নি।

Leave a Reply